মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

কেন্দ্রীয় যুবদলকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৮:৩১:৩৪

185
  • কেন্দ্রীয় যুবদলকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫ টায় শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিশাল সংখ্যক নেতাকর্মী নিয়ে পুরান থানা, কালীবাড়ি,  আখড়া বাজার হয়ে রথখোলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ  খণ্ড খণ্ড মিছিল নিয়ে হয়।

মিছিল চলাকালে যানবাহন সহ রাস্তার দু পাশের পরিবেশ কিছু সময়ের জন্য স্থবির হয়ে যায়। মিছিলটির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন।

মিছিলে জেলার ১৩টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড শোভা পায়। বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে দলীয় নানা স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলেন, নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আরও গতিশীল ও সুসংগঠিত হবে। পাশাপাশি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers