মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

পদ পাওয়ার পরদিনই স্ত্রীকে হত্যা করলেন ছাত্রদল নেতা

সাভার প্রতিনিধি ৯ জুন, ২০২৬, ১৮:০২:৪৫

426
  • পদ পাওয়ার পরদিনই স্ত্রীকে হত্যা করলেন ছাত্রদল নেতা

সাভার: ঢাকার সাভারে নবগঠিত কমিটিতে পদ পাওয়ার একদিন পরই নিজের স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে রনি ইসলাম নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর তিনি ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। তবে পালিয়ে গিয়ে রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি জানান। অভিযুক্ত রনি ইসলাম সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক।

সোমবার (৮ জুন) সকালে সাভারের ছায়াবিথী এলাকার ডা. এবিএম শহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ছাত্রদল নেতা রনির স্ত্রী রিয়া মনির (২১) মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি ইসলাম গত ৭ জুন ঘোষিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পান। অভিযোগ রয়েছে, পদ পাওয়ার পরদিন সকালে তিনি তার স্ত্রীকে হত্যা করে মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান।

হত্যাকাণ্ড ঘটানোর পর রনি নিজেই তার পরিবারকে ফোন করে বিষয়টি জানান। পরে রনির পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, রনির পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers