মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

বাবুগঞ্জে ‘জাতীয় নাগরিক পার্টি’র ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি: ৮ জুন, ২০২৬, ২০:৪৪:২১

109
  • বাবুগঞ্জে ‘জাতীয় নাগরিক পার্টি’র ২২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-এর ২২ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন (২০২৬) বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফিরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

ঘোষিত নবগঠিত এই কমিটিতে মো. ফরিদ আহমেদকে আহ্বায়ক এবং মো. গোলাম কিবরিয়া সৌরভ-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষাবিদ প্রভাষক সিরাজুল ইসলাম। এই তিন শীর্ষ নেতাসহ মোট ২২ জন সক্রিয় সদস্যের সমন্বয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য বাবুগঞ্জ উপজেলায় দলের সার্বিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এই নির্ধারিত সময়সীমার মধ্যেই উপজেলার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক ভিত্তি মজবুত করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবে।

নতুন কমিটি ঘোষণার পর বাবুগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির মূল আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও আধুনিক করতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন ও যোগ্য নেতৃত্বের হাত ধরে বাবুগঞ্জে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বেশি বেগবান ও গতিশীল হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers