মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

সাভার প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ১৮:২৫:৫১

380
  • আশুলিয়ায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

সাভার: সাভারের আশুলিয়ায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শিল্পাঞ্চল থেকে মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন পেশাদার মাদক ব্যবসায়ী, ৩ জন অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সদস্য এবং বাকী ৬ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers