মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

ঝুট ব্যবসায়ী ও সিংঙ্গাপুর প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ৮ জুন, ২০২৬, ১৬:১৭:৩২

176
  • ঝুট ব্যবসায়ী ও সিংঙ্গাপুর প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জ: শ্রীনগরে এক ঝুট ব্যবসায়ী ও সিংগাপুর প্রবাসীর ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাত দল ২টি ফ্ল্যাট থেকে প্রায় সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। জানা গেছে, রাত ২টার দিকে আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গাজিপুরের ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়লের বিল্ডিংয়ের কলাপসিবল গেট ভেঙ্গে প্রায় ৩০ জনের একটি

ডাকাত দল ভেতরে প্রবেশ করে। ডাকাত দলটির সদস্যদের একটি দল নীচ তলায় মঞ্জু মোড়লের ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়। ডাকাতদের অপর গ্রুপটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সিঙ্গাপুর প্রবাসী মো. ফেরদৌসের ফ্ল্যাটে প্রবেশ করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ওই ফ্ল্যাটের মো. ফেরদৌস (৩৫), তার স্ত্রী শারমিন (২৩) ও বাবা শাজাহান বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তারা অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি তৈরি করে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুটে নেয়। শনিবার রাত ৯টার দিকে ফেরদৌস সিংঙ্গাপুর থেকে শ্রীনগরের আটপাড়ার বাড়িতে আসেন।

কয়েক ঘন্টার ব্যবধানে এমন ডাকাতির ঘটনায় তার পরিবার ভেঙ্গে পরেছে। স্থানীয়রা জানান, দুটি পরিবারের কাছ থেকে অন্তত ২৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতরা। বাড়ির মালিক ঝুট ব্যবসায়ী মঞ্জু মোড়ল এঘটনার সময় বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি সকালে বাড়িতে ছুটে আসেন। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগীরা থানায় রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers