মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ , ৫ সফর ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি ৮ জুন, ২০২৬, ১৫:০২:৫৫

159
  • শ্রীমঙ্গলে লোকালয় থেকে তক্ষক উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (৮ জুন) সকালে উপজেলার লাহারপুর খিলগাঁও এলাকার বাসিন্দা ধীরেন্দ্র ডাক্তারের বাসা থেকে তক্ষকটি উদ্ধার করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, তক্ষকটি বাসায় একটি কক্ষে প্রবেশ করে। পরে প্রাণীটি বাসার বিভিন্ন রুমে ছোটাছুটি করতে দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

পরে প্রাণীটি উদ্ধার করতে বাসার লোকজন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ওই বাসা থেকে তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত তক্ষুকটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers