বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

আদালতে সোহেল-স্বপ্না, যুক্তিতর্ক শুরু

নিউজজি ডেস্ক ৪ জুন, ২০২৬, ১২:০৯:৩৭

74
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনজীবীদের যুক্তিতর্ক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাড়ে ১১টার দিকে তাদের পুলিশি নিরাপত্তায় মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে হাজির করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে বিচারক আদালতে উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে কারাগার থেকে সোহেল রানা ও স্বপ্নাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা ১১টা ২১ মিনিটে একে একে তাদের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। আদালত বসার পরপরই আইনজীবীরা তাদের যুক্তিতর্ক শুরু করেন।

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্র পক্ষের এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি আজিজুর রহমান দুলু। অপরদিকে অপরদিকে আসামিপক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুছা কালিমুল্যাহ ও উপস্থিত আছেন।

গত ১ জুন পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৪ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান। এরপর চার্জশিটটি আমলে গ্রহণ করে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়। একইদিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ পত্র আমলে নিয়ে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers