বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

নিউজজি ডেস্ক ৪ জুন, ২০২৬, ১০:২০:২৯

84
  • সংগৃহীত

ঢাকা: জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে প্রিপেইড বিদ্যুৎ ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও আর্থিক চাপ কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৩ জুন) মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ তথ্য প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে।

পোস্টে উল্লেখ করা হয়, বিএনপির ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি আনবে বলে দাবি করা হয়েছে।

এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় মাসিক বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল বলে ভোক্তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমে আসবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers