সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

‎পুলিশের অভিযানে ৬ জন মাদক মাদককারবারি আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৩ জুন, ২০২৬, ১৮:৫৫:৪১

65
  • ‎পুলিশের অভিযানে ৬ জন মাদক মাদককারবারি আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৬ জন মাদককারবারিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাগজানা, আওলাই ও কড়িয়ার, মো. নুর ইসলাম হেদেল, নুর মোহাম্মদ, মো. তামিম, শ্রী অনন্ত, নজরুল ও মাহবুব আলম।

মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক তৈরি করে এলাকার সব বয়সের মানুষের মাঝে বিক্রয় করে আসত। পুলিশ মাদক কারবারীদের আটক করায় অনেকেই বেশ খুশি। মাদক তৈরি এলাকার যুবক ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিকট সরবরাহ করে আসত তারা।

‎পাঁচবিবি থানার ওসির দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন থানার সিনিয়র এস আই মো. আসাদ, মো. শরিফুল হোসেন, মো. গাফফার হোসেন, আলমগীর হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, এ এস আই মোঃ হুমায়ুন কবির, দুলাল হোসেন, মিল্লাত ও তুহিন সহ সঙ্গীয় ফোর্স।

‎‎পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায়  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers