সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের

কিশোরগঞ্জ প্রতিনিধি ৩ জুন, ২০২৬, ১৬:৫৪:০৩

118
  • বিদ্যুৎস্পিৃষ্টে নিহত রাসেল ও সড়ক দুর্ঘটনায় নিহত সজীব ও হফিজ উদিদন

কিশোরগঞ্জ: পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের শিক্ষার্থী আসিবুল্লাহ সজীব (২০), চরফরাদী ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রামের মেহেদী হাসান রাসেল (২৩) এবং হোসেনপুর উপজেলার হাফিজ উদ্দিন (৭৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের পাকুন্দিয়ার কোষাকান্দা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে সজীবকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সজীব ও রিয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সজীবের মৃত্যু হয়।

এদিকে একই সকালে পাকুন্দিয়ার চর তেরটেকিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মেহেদী হাসান রাসেল। জানা গেছে, বাড়ির পাশের জমিতে কাজ শেষে বিশ্রাম নিতে তিনি স্থানীয় একটি মুদির দোকানে যান। সেখানে টিনের বেড়ায় হেলান দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে হোসেনপুর উপজেলার নিজ বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় নিহত হন বৃদ্ধ হাফিজ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর চালক অটোরিকশাসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers