সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২২ জিলহজ ১৪৪৭

দেশ

৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনা প্রতিনিধি ৩ জুন, ২০২৬, ১৬:৩০:৪৫

52
  • ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনা: বরগুনার তালতলীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কলি উন্নয়ন পরিষদের সভাপতি মিসেস হামিদা এ্যানি। এ সময় তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাসার, সমাজসেবক অ্যাডভোকেট গোলাম সারোয়ার হিরু ও সাংবাদিক বেলাল হোসেন মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ’র সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে খাতা, বই, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers