বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

বিভিন্ন জেলায় ভূমিসেবা-মেলা উদ্বোধন

জেলা-উপজেলা প্রতিনিধিগণ ১৯ মে, ২০২৬, ১৭:২১:০১

150
  • বিভিন্ন জেলায় ভূমিসেবা-মেলা উদ্বোধন

সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে মঙ্গলবার (১৯ মে)। এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ভূমি ভবন থেকে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

নাটোর:

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা ভূমি কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ড, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ প্রমুখ।

উল্লেখ্য, মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

 

খাগড়াছড়ি:

পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “ভূমিসেবা মেলা ২০২৬” শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সারা দেশে একযোগে এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পাহাড়ের গণমানুষের নেতা আবদুল ওয়াদুদ ভূঁঞা।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার একটি আধুনিক ও যুগোপযোগী ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। স্মার্ট ভূমি সেবার ফলে এখন সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। আমি সকলকে আহ্বান জানাব—প্রশাসনকে সহযোগিতা করুন এবং সুস্থ ব্যবস্থাপনায় ভূমি আইন মেনে চলুন।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এছাড়াও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ডিজিটাল ও স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমিসংক্রান্ত সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলের মাধ্যমে আগত সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ এবং ভোগান্তিহীন স্মার্ট ভূমিসেবা সম্পর্কে সরাসরি অবহিত করা হচ্ছে। উপস্থিত ভোটার ও সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ প্রমুখ।

উল্লেখ্য, মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

 

যশোর:

জনবান্ধব আটোমেটেড ভূমি ব্যবস্থাপনা:সুরক্ষিত ভূমি, সমূদ্ধ ভবিষ্যৎ, এই স্লোগানে শার্শা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৬উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসেন এমপি মাওলানা আজিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম,শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার সাহা,শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

জয়পুরহাট:

‎জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত  ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা  হয়েছে ।

ভূমিমন্ত্রাণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য  ১৯ মে মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী  এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ।

‎এ উপলক্ষ্যে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি)  মো. বেলায়েত হোসেন।

‎এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ।

‎বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল প্রমুখ।

মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।

 

 

মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমি সেবা ও ভূমিমেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে উপজেলা ভূমি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( এসিল্যানড) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ প্রমুখ। এর আগে “জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়াও ভূমি সেবা ও মেলা উপলক্ষে আলাদা সেবা বুথে চলছে ভূমি সেবা কর্মসূচি।

 

গোপালগঞ্জ:

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা”।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের আধুনিক ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে কোটালীপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও ফিতা কেটে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, যুব উন্নয়ন অফিসার মো. শাহজাহান মোল্যা, খাদ্য নিয়ন্ত্রক বিষ্ণুপদ মজুমদার, বিভিন্ন রাজনৈতিক, উপজেলার ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তাবৃন্দসহ সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, মেলায় আগত নাগরিকরা বিভিন্ন ধরনের আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম। হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন। ই-নামজারির আবেদন গ্রহণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন।

অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন। গণশুনানি ও সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।

মেলায় প্রচারণায় বলা হয়, ``খতিয়ান, ভূমিকর, মিউটেশন অনলাইনেই সব হয়; অনিয়ম ও হয়রানির আজ হয়েছে সম্পূর্ণ পরাজয়।”

এছাড়াও“হয়রানিমুক্ত মিউটেশন ও স্বয়ংক্রিয় হোল্ডিং ব্যবস্থা, নিরাপদ হোক আপনার জমির মালিকানা -এই স্লোগানও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোটালীপাড়ার সর্বস্তরের নাগরিকদের ভূমিসেবা মেলায় অংশগ্রহণ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

বগুড়া :

বগুড়ার দুপচাঁচিয়ায় জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও আধুনিক ভূমিসেবা পৌঁছে দিতে “ভূমিসেবা মেলা ২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এতে হয়রানি কমার পাশাপাশি সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “ভূমি সংক্রান্ত সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণকে স্বচ্ছ ও দ্রুত সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।”

মেলায় আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন স্টলের মাধ্যমে তাৎক্ষণিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এবারের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য—“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers