বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

ডাকাতি হওয়া ৮টি গরু গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ২১:০৩:১৫

167
  • ডাকাতি হওয়া ৮টি গরু গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার

গাজীপুর: গাইবান্ধা থেকে কোরবানির হাটের জন্য কেনা আটটি গরু নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা হন একদল গরু ব্যবসায়ী। পথিমধ্যে গাজীপুরে ডাকাতির শিকার হয়ে সব গরু হারান। একদিন পর আজ সোমবার পুলিশের অভিযানে ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটকও করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গাইবান্ধার বরাতখালী গরুর হাট থেকে আটটি গরু কিনে একটি পিকআপে করে ফতুল্লার দিকে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। গত শনিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছালে একটি হাইএস গাড়ি দিয়ে তাদের পথরোধ করে ডাকাত দল।

এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে গরু ব্যবসায়ী ও পিকআপচালককে মারধর করে। পরে তাদের হাত-পা বেঁধে পাশের জঙ্গলে ফেলে রেখে পিকআপে থাকা আটটি গরু নিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী ব্যবসায়ী জানান না হুজুর এলাকায় একটি গাড়ি এসে গাড়িকে গতিরোধ করেন এরপর কয়েকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। আমাদের মারধর  করে হাত-পা বেঁধে রেখে রাস্তায় ফেলে রেখে গরু নিয়ে পালিয়ে যায়। পরের স্থানীয়দের সহযোগিতায় কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই)জাহাঙ্গীর আলম জানান অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং’র মাধ্যমে আজ দুপুরে তিনটার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে অভিযান চালানো হয় ।

এ সময় রিফাত ইলেকট্রনিক্সের সামনে সাতটি জীবিত গরু এবং একটি গরুর জবাই  করা মাংস উদ্ধার করা হয়। তিনি আরও জানান এ সময় চারজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া গরু ও আটক ব্যক্তিদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers