বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে পুত্রবধূ

ঝালকাঠি প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ১৯:২৭:২৬

73
  • শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে পুত্রবধূ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ায় গৃহবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জামিন দেয়া হয়েছে মামলার আসামি কৃষক নুরু সরদারকে।

আজ সোমবার দুপুরে এ আদেশ দেন ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন। এর আগে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নুরু সরদারের বিরুদ্ধে তার পুত্রবধূ নাসরিন আক্তার নলছিটি থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১২ মে রাতে জলবসন্তে আক্রান্ত হয়ে স্বামীর কাছ থেকে আলাদা ঘুমিয়ে থাকার সময় শ্বশুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

মামলার পর ১৪ মে অভিযান চালিয়ে নুরু সরদারকে গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

তবে তদন্তের একপর্যায়ে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি মিথ্যা বলে প্রতীয়মান হয়। পরে আদালত বাদী নাসরিন আক্তারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং নুরু সরদারের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেছেন, তদন্তে অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হওয়ায় আদালত বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি মামলার আসামিকে জামিন দেয়া হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers