বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ১৮ মে, ২০২৬, ১০:৫৬:২৫

71
  • সংগৃহীত

ঝিনাইদহ: সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছেলে মজিবর খাঁ ও তার স্ত্রী মোমেনা বেগম।

স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বাড়িতে ধান উড়ানোর জন্য মজিবর খান ইলেকট্রনিক ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers