বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

দুধকুমার নদে প্রশাসনের অভিযানে পালিয়ে গেল ড্রেজার মালিক

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ১২ মে, ২০২৬, ১৬:৩৭:৫৩

145
  • দুধকুমার নদে প্রশাসনের অভিযানে পালিয়ে গেল ড্রেজার মালিক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে।

সম্প্রতি দুধকুমার নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে উপজেলা প্রশাসনের। সোমবার  (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি)  আমিনুল হক তারেকের নেতৃত্বে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায়  এই অভিযান পরিচালিত হয়।প্রশাসনের উপস্থিত টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায়। এসময় অভিযানে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়,  কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়  অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে  উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায়  দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছিল। অবৈধভাবে বালু উত্তোলনের পাশেই দুধকুমার নদের তীরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব‍্যয়ে শূন‍্য দশমিক পাঁচ কিলো মিটার একটি তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে। অবৈধ ড্রেজার ব্যবহারের কারণে নবনির্মিত প্রকল্পটি হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও  সহকারী কমিশনার (ভূমি)  আমিনুল হক তারেকের জানান, অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers