বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

জুয়ার বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ১০ মে, ২০২৬, ২০:১২:৩১

85
  • জুয়ার বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে ৯ জন আসামি গ্রেপ্তার হয়েছে। আজ দশ মে রোববার (১০ মে) পৃথক ভাবে এ অভিযান চলে। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইসলামাবাদ ইউনিয়নের ছয়জন এবং ঈদগাঁও ইউনিয়নের তিনজন রয়েছে। তাদের মধ্যে জুয়াড়ি, হত্যা চেষ্টা মামলা এবং পরোয়ানা ভুক্ত আসামি আছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আবুল কালাম (৪৬), পিতা- তাজুল মুল্ক, শাহ আলম (৬০), পিতা- মৃত দুদু মিয়া, মোহাম্মদ সালাম (৫০), পিতা- হাকিম আলী, শমসুল আলম (৫৮), পিতা- মৃত মো. হোসেন, কামাল হোসেন (৪৬), পিতা- মৃত কবির আহমদ, মো. জাহেদ (২১), পিতা- নুরুল হুদা (পালক পিতা- ফরিদুল আলম), সর্ব ইউপি- ইসলামাবাদ, ঈদগাঁও, কক্সবাজার।

আটককৃত অন্যান্যরা হচ্ছেন জসিম উদ্দিন (২৬), পিতা- জাকের আহমদ, নুর আবছার (২০), পিতা- নুরুল হক, বর্তমানে- ঈদগাঁও বাসস্টেশন, আবু তাহের কোম্পানীর ভাড়াঘর, দিদার, পিতা- মৃত মোক্তার আহাম্মদ, সর্ব ইউপি- ঈদগাঁও, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers