বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি ১০ মে, ২০২৬, ১৭:৩৬:০৮

85
  • গাজীপুরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

রোববার (১০ মে) ভোরে উপজেলার বাঘচালা গ্রামে এই ঘটনা ঘটে। তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় বেশ কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল লোক ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বাগমারা এলাকায়। এলাকাবাসী টের পেয়ে চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণধোলাই দেয়  বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হয়েছেন। এরপর বিক্ষুব্ধ জনতা তাঁদের ট্রাকটিতে আগুন দেয়।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয়া হয়। তিনজনই মারা যান। আরও কয়েকজন পালিয়ে গেছে। তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers