বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

প্রথম মাসের বেতনের সম্পুর্ন টাকা দান করলেন মসজিদে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১৭:১৩:৪২

198
  • ছবি: নিউজজি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের এক মাসের বেতনের ১ লক্ষ ৭৪ হাজার টাকা উপজেলার পাঁচগাছি মধ্যপাড়া জামে মসজিদে অনুদান দিয়েছেন। শুক্রবার (৮ মে) জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিদের সামনে এই ঘোষণা দেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অর্থ ব্যয় করা হবে।

সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, জনপ্রতিনিধিদের এমন জনকল্যাণমূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর মানসিকতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

সংসদ সদস্য সেলিম রেজা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, পাঁচগাছি মধ্যপাড়া মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজন অনুভব করছিল। এমপির এই অনুদান মসজিদের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers