বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১৬:০২:৪২

90
  • ছবি: নিউজজি

ঝালকাঠি: রাজাপুরে এটিএন নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক মাঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের রাজাপুর প্রেসক্লাব ও থানার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরউজ্জামান খান, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের ঝালকাঠি জেলা প্রতিনিধি অলক সাহা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. অহিদ সাইফুল, রাজাপুর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিজি) ভারপ্রাপ্ত সমন্বয়ক মো. আল-আমিন সাজু এবং মহিলা দল নেত্রী রাকিবা আক্তার রিমুসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক মাঈনুল হক লিপুর উপর হামলার ঘটনার প্রায় ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। হামলার সাথে জড়িতরা মাদকসেবী ও মাদক কারবারি হলেও তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই বলে অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, মাদক কারবারিদের সাথে পুলিশের সখ্যতার কারণেই আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, আগামী ৩ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers