বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১৬:০১:২৪

87
  • ছবি: নিউজজি

নাটোর: সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া। শনিবার (৯ মে) দুপুর একটায় স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা, রোগীদের সেবার মান, চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি।

এ সময় নাটোর সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপ-সচিব।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস ও স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালুর নির্দেশনা প্রদান করেন উপ-সচিব গোলাম কিবরিয়া।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers