বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

সাভারে আনসার সদস্যদের ওপর হকারদের হামলা, আহত ৬

সাভার প্রতিনিধি ৯ মে, ২০২৬, ১২:৪৭:৪৫

319
  • সংগৃহীত

সাভার: ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতে হকার বসতে বাধা দেয়ায় দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ আনসার সদস্য আহত হয়েছে। আহত আনসার সদস্যদের মধ্যে আনাস, সামসুদ্দিন, এম এইচ মানিক ও মুন্নার নাম জানা গেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এমন হামলার ঘটনা ঘটে।

আহত আনসার সদস্য এম এইচ মানিক জানান, পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে তারা প্রতিদিনের মতো মহাসড়কের পাশে হকার বসতে নিষেধ করেন। এতে উত্তেজিত হয়ে হকাররা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান জানান, হামলায় আহত ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে এবং সাভার মডেল থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers