মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

দেশ

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি ৭ মে, ২০২৬, ১৫:০৯:২৪

78
  • স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন এর শীলদহ গ্রামের মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে চাচাতো ভাই সাদিকের ডাকে বাড়ি থেকে বের হন ওই স্কুলছাত্রী। পরে উপজেলার শীলদহ এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাস্থলে এসে সাদিককে তাড়িয়ে দেয় এবং পরে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে অভিযুক্তরা তাকে বাড়িতে পৌঁছে দেয়। তিনি আরও জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় শুরুতে মামলা করতে ভয় পায় পরিবার। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানা এ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

মামলার তদন্ত শেষে গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। তবে ভুক্তভোগী আদালতে সাদিকের সঙ্গে তার সম্মতিসূচক সম্পর্ক ছিল বলে জানানোয় বিচারক তাকে খালাস প্রদান করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers