সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৭ মে, ২০২৬, ১১:৩৬:২৭

63
  • ছবি: নিউজজি

নাটোর: সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় আলী হোসেন নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জন ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছাগল ব্যবসায়ী আলী হোসেন নিহত হয়। এ সময় আহত হয় আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers