রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি ৭ মে, ২০২৬, ১০:৪৭:৩২

64
  • ছবি: নিউজজি

খাগড়াছড়ি: পানছড়িতে মো. ইমন হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ইমন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, নিহত ইমন সংগঠনের সদস্য ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, সংগঠনের কাজে বের হলে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সাথে জড়িত ছিলেন কি না সেটিও যাচাই করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers