রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ৬ মে, ২০২৬, ২০:২০:৪৫

64
  • কোটালীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জ: চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে- স্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।

এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ আলী, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ইউনি সদস্য নিহার রঞ্জন, বাবুল ঘরোজাসহ, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউএনও সাগুফতা হক্ বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন একা নয়, সবার সম্মিলিত উদ্যোগেই মাদক নির্মূল সম্ভব।

সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, সবাইকে উচিত পরিবারের সদস্যদের উপর নজর রাখা। ঘরে বসে কেউ মাদক সেবন করে না। সন্তানেরা কে কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সে খেয়াল রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়—তথ্য দিয়ে সহযোগিতা করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষা করতে হলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি বলেন, রাধাগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।

সমাবেশে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers