রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

বিএমডিএ’র চেয়ারম্যান হলেন কৃষকদল নেতা হাসান জাফির তুহিন

রাজশাহী প্রতিনিধি ৬ মে, ২০২৬, ১৫:৫৬:৫৮

90
  • বিএমডিএ’র চেয়ারম্যান হলেন কৃষকদল নেতা হাসান জাফির তুহিন

রাজশাহী: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

বিএমডিএ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় কার্যক্রম পরিচালনা করে। সংস্থাটি মূলত কৃষিজমিতে সেচ সুবিধা প্রদান, গ্রামীণ সড়ক নির্মাণ, কৃষিপণ্য পরিবহণ সহজীকরণ এবং সবুজায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এর প্রধান কার্যালয় রাজশাহীতে অবস্থিত।

নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা জেলায়। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers