রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় ‘নিনেমিয়া’

নিউজজি ডেস্ক ৬ মে, ২০২৬, ১৫:৩১:১৪

58
  • ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় ‘নিনেমিয়া’

ঢাকা: হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। বুধবার (৬ মে) সকালে জাহাজটি বন্দরের পৌঁছায়।

জাহাজটি সৌদি আরব থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। সেটি ৯ মে বন্দরে ভিড়বে। ১০ মে লোড করে পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকালে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, ‘এমটি নিনেমিয়া’ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জলসীমার ১৬০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি বুধবার (৬ মে) কুতুবদিয়ায় নোঙর করবে। আগে থেকেই লাইটারিংয়ের ২টি জাহাজ কুতুবদিয়া চলে যাবে। অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকেই লাইটারিং করার প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।

তিনি আরও বলেন, ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেয়ার জন্য এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটিও ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ জি-টু জি-পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড আমদানি করে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহণ করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি। এসব ক্রুড পরিবহণের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের বার্ষিক ৭২ লাখ টন চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers