রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজজি ডেস্ক ৬ মে, ২০২৬, ১৪:৫৩:১৭

61
  • ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যান্য কর্মসূচির সাথে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এ সময় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ চলছে বলে জানান মন্ত্রী।

পদ্মা ব্যারেজ সম্পর্কে মন্ত্রী বলেন, এ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। একনেকে উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers