রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

উচাই কৃষি কলেজে মৎস্য ও কৃষি পরীক্ষার্থীদের বিদায়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৬ মে, ২০২৬, ১৪:৪৭:০৫

57
  • উচাই কৃষি কলেজে মৎস্য ও কৃষি পরীক্ষার্থীদের বিদায়

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই কৃষি কলেজের ২০ তম কৃষি ও ১১তম মৎস্য ডিপ্লোমা পরীক্ষার্থীদের বিদায়-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ৬ মে (বুধবার) সকাল ১০টায় উচাই কৃষি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান।

‎কৃষি বিভাগের প্রশিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ মো. রুস্তম আলী।

‎বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন,হান্নানুর রহমান।নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সাদাফ মারফিন রায়হান ও তাসনিয়া মিম ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার,উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী,কলেজের অবসরপ্রাপ্ত প্রশিক্ষক আমিনুল ইসলাম, উচাই কৃষি কলেজের শিক্ষার্থী উপসহকারী কৃষি কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কৃষি প্রশিক্ষক মিজানুর রহমান, প্রশিক্ষক জুলফিকার আলী ভুট্টু,প্রশিক্ষক শাহ আলম,মঙ্গলবাড়ি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এটিএম মোসাদ্দেক আজিজ ও ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ।

‎শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

‎কলেজের অধ্যক্ষ মো. রুস্তম আলী জানান,এবারে ২০২৬ সনে অত্র কলেজের কৃষি বিভাগ থেকে ২৯ জন ও মৎস্য ডিপ্লোমা থেকে ৭ জন মোট ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে। আজকে তাদের বিদায় জানালাম।আমরা কৃতকার্য শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers