রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল

নিউজজি ডেস্ক ৬ মে, ২০২৬, ১৩:৪৪:২৩

57
  • সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম ও মোহাম্মদ হোসেন লিপু।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় গত ২৩ এপ্রিল সরকারি চাকরি থেকে পদত্যাগের ৩ বছর অতিবাহিত না হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি কমিশনে আপিল করেন।

গত ২৭ এপ্রিল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে সে আপিল খারিজ করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers