রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

দেশ

সাবেক চিফ হুইপের আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজজি ডেস্ক ৬ মে, ২০২৬, ১৩:৪৩:১৬

50
  • সংগৃহীত

ঢাকা: দুর্নীতির মামলায় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নূর-ই-আলম চৌধুরী একজন আয়কর দাতা। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।

এর আগে, ২০২৫ সালের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ সাত হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তিনি আটটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers