সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

‘কাশিয়ানীতে ২১৪৭৭ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে’

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ২১ এপ্রিল, ২০২৬, ১৫:০৫:১৬

201
  • সংগৃহীত

গোপালগঞ্জ: কাশিয়ানী উপজেলায় ২১ হাজার ৪৭৭ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল খান।

মঙ্গলবার (২১ এপ্রিল) হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে কাশিয়ানীতে যাথাযথ টিকাদান চলছে। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের নিচের সব শিশুকে এক ডোজ টিকা দেয়া হবে। প্রতিদিন উপজেলায় ৮৫৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের টার্গেট ধরা হয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোহাম্মদ ইকবাল খান জানান, গোপালগঞ্জ জেলায় মোট ১ লক্ষ ২০ হাজার ৯২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কাশিয়ানী উপজেলা ২১ হাজার ৪৭৭ শিশুকে হাম-রুবেলারা টিকা দেয়া হবে। উপজেলায় মোট ১৪ টি ইউনিয়নেই অস্থায়ী ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিদিন উপজেলায় ৮৫৬ জন শিশুকে হাম- রুবেলার টিকা দেয়ার টার্গেট রয়েছে। 

তিনি আরও বলেন, ২০ এ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসের মধ্যে এ টিকা দেওয়া হবে। ১১ কর্মদিবসের মধ্যে ৮ কর্মদিবস কমিউনিটি ক্লিনিক ও ৩ কর্মদিবস বিভিন্ন স্কুলে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কেন্দ্র প্রতিদিনই দায়িত্বরত কর্মকর্তাদের মনিটরিং থাকবে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers