সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

সন্তানের স্বপ্নপূরণের প্রত্যাশায় অভিভাবকদের উদ্বেগ ও প্রতীক্ষা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২১ এপ্রিল, ২০২৬, ১৩:৪৫:৪৩

150
  • ছবি : নিউজজি

বগুড়া: আজ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা ২০২৬, যা শিক্ষার্থীদের ১০ বছরের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল উৎসবমুখর কিন্তু উদ্বেগঘন পরিবেশ। পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো-অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীদের চেয়েও বেশি চিন্তিত দেখা গেছে বাবা-মায়েদের।

প্রচণ্ড গরম উপেক্ষা করে অনেক অভিভাবক দূরদূরান্ত থেকে এসে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান নেন। কারও হাতে ছিল হাতপাখা, কেউবা আশপাশের গাছের ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন ঘণ্টার পর ঘণ্টা। তাদের একটাই প্রত্যাশা-সন্তান যেন ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।

পরীক্ষা কেন্দ্রের আশপাশে দেখা গেছে ভিন্ন এক চিত্রও। অপেক্ষমাণ মা ও ছোট শিশুদের কেউ সময় কাটাচ্ছেন গল্পে, কেউবা কিনে খাচ্ছেন আচার, কালাই, দই ও আইসক্রিম। স্থানীয় প্রবীণ ব্যবসায়ী বিষ্টপদ কাকার দোকানে এসময় ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে অনেক অভিভাবক নীরবে দোয়া-প্রার্থনায় মগ্ন ছিলেন, যেন তাদের সন্তান নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং ভালো ফলাফল অর্জন করে। সার্বিকভাবে, প্রথম দিনের পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আশা-উদ্বেগের মিশ্র অনুভূতি লক্ষ্য করা গেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers