সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

মাদকের টাকা না পেয়ে মুন্সিগঞ্জে যুবকের আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৮:২০

36
  • সংগৃহীত

মুন্সিগঞ্জ: লৌহজং উপজেলায় মাদকের টাকা না পেয়ে মারুফ নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামে প্রফুল্ল দাসের বাড়ির একটি আমগাছে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মারুফ মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর করেন। এ ঘটনায় তার মা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকে মারুফ বাড়ির বাইরে অবস্থান করছিলেন।

সোমবার সকালে স্থানীয়রা আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers