সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

বরিশালে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮১৮৩১ শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৬:২৫

102
  • সংগৃহীত

বরিশাল: সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ১৯ হাজার ৮২২ জন। জেলার ১ হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন, যা নারী শিক্ষার ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করে।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নেয়া হয়েছে জোরদার প্রস্তুতি। সার্বিক তদারকিতে মাঠে কাজ করছে ৮০টি ভিজিলেন্স টিম, যারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন ও পরিবেশ পর্যবেক্ষণ করছে।

পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করে। অনেকেই আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, ভালো প্রস্তুতির কারণে পরীক্ষাও ভালো হবে বলে তারা আশা করছেন।

কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমরা নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের সার্বিক তদারকি ও সমন্বিত উদ্যোগে বরিশালে এসএসসি পরীক্ষা স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers