বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ , ২৬ জিলকদ ১৪৪৭

দেশ

আগের সরকারের অবহেলায় জ্বালানি খাতে বিপর্যয়: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি ২০ এপ্রিল, ২০২৬, ১৭:৪৬:৪৪

31
  • আগের সরকারের অবহেলায় জ্বালানি খাতে বিপর্যয়: তথ্যমন্ত্রী

বরিশাল: দেশের জ্বালানি সংকটের পেছনে সাবেক সরকারের ব্যর্থতাকেই দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মাটির নিচে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও তা উত্তোলনে উদ্যোগ না নেয়ায় আজ দেশকে সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা ও দুর্বল অর্থনৈতিক বাস্তবতার মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিচ্ছে। একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ধাপে ধাপে সেই লক্ষ্যেই এগোচ্ছে।

জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধযোগ্য রোগ হলেও দেশে একসময় এ রোগে বহু শিশুর মৃত্যু হয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। একইসঙ্গে তথ্যপ্রবাহের এই সময়ে গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুরে এলাহী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুমৃত্যু হার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers