বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ , ২৬ জিলকদ ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়া থানায় নতুন ওসি তাজমিলুর রহমান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৩:৪৫

151
  • সংগৃহীত

বগুড়া: দুপচাঁচিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. তাজমিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি তাজমিলুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, দুপচাঁচিয়া থানাকে একটি আদর্শ ও জনবান্ধব থানায় গড়ে তুলতে চান। থানায় সেবা নিতে আসা সবাইকে সমানভাবে আইনি সহায়তা দেয়া হবে।

এদিকে নতুন ওসির যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সচেতন মহলের আশা, তাঁর নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers