সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩৯:২৬

202
  • শ্রীনগরে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জ: শ্রীনগরে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিমতলী গ্রামের কৃষক আলী হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা একযোগে বাড়ির ৩টি কাঠের বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলী হোসেনকে (৫৫) গলায় ধারালো অস্ত্র ধরে। তার ছেলে সজিবকে (২৪) রশি দিয়ে বেধে ফেলে।

এ সময় আলী হোসেনের স্ত্রী রহিমা বেগমকে মারধর শুরু করে। এসময় আলী হোসেনের স্ত্রী রাহিমা বেগমকে (৫০) মারধর করে ডাকাতরা। পরে ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙ্গে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, ১ ভরিরুপা, নগদ ১৫ হাজার টাকা ও ৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুটে নেয়। আলী হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আলী হোসেনের ছেলে সজিব ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেছিল। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ডাকাতির সময় ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা কোথায় রাখা হয়েছে তা জানতে চায়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থর পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers