সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে কৃষকদের তেল দিতে গরিমসি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:৫০:১৭

45
  • ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে কৃষকদের তেল দিতে গরিমসি

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স আলী হাসান ফিলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেচ মৌসুমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

প্রয়োজনের তুলনায় পেট্রোল ও ডিজেলের সরবরাহ অত্যন্ত সীমিত থাকায় সময়মতো তেল না পেয়ে বিপাকে পড়ছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরো মৌসুমে শ্যালো মেশিনে সেচ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিদিন ভোর রাত থেকেই মোটরসাইকেল বাইকরা ও কৃষকেরা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। তবে সরবরাহ সীমিত থাকায় অনেক কৃষক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তেল দিতে গরিমোসি হচ্ছে এতে করে অনেক কৃষক ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

ফিলিংস্টেশনের কর্মচারী জানান, সীমিত জ্বালানি সরবরাহের কারণে সকল গ্রাহককে একসঙ্গে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এতে সেচের জন্য জরুরি তেল সংগ্রহে কৃষকেরা অগ্রাধিকার বেশি। অনেক কৃষক সমস্যায় পড়ছেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, বোরো ধানের এ গুরুত্বপূর্ণ সময়ে সেচ কার্যক্রম ব্যাহত হলে ফসলের ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হবে। তারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কৃষক ও সচেতন মহল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কৃষকেরা যথাসময়ে জ্বালানি পেয়ে কৃষিকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers