সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

মাওনা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত

গাজীপুর জেলা প্রতিনিধি ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:২৩:২১

95
  • মাওনা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছেন স্থানীয় প্রশাসন।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে মাওনা চৌরাস্তায় এই অভিযান চালানো হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে রাখা প্রায় ৩(তিন) শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের চলাচলের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উচ্ছেদ অভিযানে সরাসরি অংশ নিয়ে নেতৃত্ব দেয় শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে যাতে কেউ পুনরায় ফুটপাত দখল করতে না পারে।

অভিযান শেষে মহাসড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা হয় এবং পুনরায় দখল রোধে পুলিশি নজরদারি বাড়ানোর ঘোষণা দেয়া হয়।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers