সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

রায়গঞ্জে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:১২:৩৫

55
  • রায়গঞ্জে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম এলাকায় ফাহিমা খাতুন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা ওই এলাকার মো. ওমর ফারুকের মেয়ে এবং চান্দাইকোনা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাহিমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে নামিয়ে দেখা গেলে তিনি মৃত বলে নিশ্চিত হন।

পরিবারের সদস্যরা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে-তা তারা নিশ্চিত নন। ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers