সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ১ জিলহজ ১৪৪৭

দেশ

“রাজনীতি কখনো লক্ষ্য ছিল না”: বরিশালে স্পিকার হাফিজ উদ্দিন

বরিশাল প্রতিনিধি: ১৬ এপ্রিল, ২০২৬, ১৫:০৩:৩৪

27
  • “রাজনীতি কখনো লক্ষ্য ছিল না”: বরিশালে স্পিকার হাফিজ উদ্দিন

বরিশাল: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ব্যক্তিগতভাবে রাজনীতি কখনোই তার মূল লক্ষ্য ছিল না; বরং সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন আমি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। পরবর্তীতে সেনাবাহিনীতে যোগ দিই এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার প্রায় এক দশক পর নানা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আসা।

নিজ নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মানুষ আমাকে টানা সাতবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি এবং দায়িত্বও।

আলাপকালে তিনি শৈশবের স্মৃতিচারণ করেন এবং খেলাধুলার মাধ্যমে বরিশাল থেকে ঢাকায় নিজের পরিচিতি গড়ে ওঠার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলা তার জীবনে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরে স্পিকার তিন দিনের সরকারি সফরে ভোলার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers