মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

পাঁচবিবিতে হরিবাসরে দেড় লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১০ এপ্রিল, ২০২৬, ১৬:৫৯:০৬

54
  • সংগৃহীত

পাঁচবিবি: জাতি ধর্ম ভেদাভেদ নেই যার, সেইতো মহা অবতার। প্রাণ খুলে যে করে দান, সৃষ্টিকর্তা দেবে তার মান। বললেন, বারোয়ারী মন্দিরে আগত হরিবাসরের ভক্তবৃন্দরা। ‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান, পদাবলী কীর্তন ও মহাপ্রভুর ভোগ উৎসব গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

‎সনাতন ধর্মালম্বীদের বাৎসরিক এই উৎসবকে ঘিরে মন্দির অঙ্গনে সর্বত্রই ছিল সাজ সাজ রব। বিরাজ করছিল যেন উৎসবের আমেজ। পৌরসভা সহ সমগ্র উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। তাদের পদভারে মুখরিত হয়েছিল হরিবাসর অঙ্গন।নামসুধা ও পদাবলী কীর্তন পরিবেশনায় ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনদল। দিনরাাত ২৪‌ ঘন্টায় চলে এই লীলা কীর্তন আসর।

‎ ৯ এপ্রিল বৃহস্পতিবার এই মহা উৎসবের তৃতীয় দিন রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে মন্দির অঙ্গনে পরিদর্শনে এসেছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎হিন্দু ধর্মালম্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন হরিবাসর কমিটির সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালার হাতে। এসময় বক্তব্য রাখতে গিয়ে ভক্তবৃন্দ ও পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যাতে কোন আঘাত না আসে সেদিকে আমি সব সময় সতর্ক ছিলাম। আপনাদের বিপদে-আপদে সুখে-দুখে সবসময় পাশে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। এ সময় আর উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মণ্ডল দুলাল ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল সব বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎হরিবাসর কমিটির লোকজন ও ভক্তবৃন্দরা তার এই বিশাল দানকে স্বাগত জানিয়ে দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers