মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

ছুটির দিনেও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

নিউজজি ডেস্ক ১০ এপ্রিল, ২০২৬, ১৪:৩১:৪৯

29
  • সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের জ্বালানিতেও। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ না থাকায় বিপাকে গ্রাহকরা। আজ শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই ছিলো যানবাহনের দীর্ঘ লাইন।

দিন-রাত ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ বাড়তে শুরু করেছে। তবে, পর্যাপ্ত তেল না থাকায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। কেউ কেউ ৪ থেকে ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ফিলিং স্টেশনে। বলছেন, রাত থেকে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না তারা। আবার পাম্পগুলো যে পরিমাণ তেল দিচ্ছে এতে সন্তুষ্ট নয় গ্রাহকরা। ফলে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় ভোগান্তিতে তারা।

আর স্টেশন কর্তৃপক্ষ বলছে, দিন-রাত তেল সরবরাহ করায় পুনরায় ডিপো থেকে তেল আনতে সময় লাগছে। এদিকে, কোনো কোনো ফিলিং অকটেন দিচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকার আর ডিজেল দিচ্ছে এক হাজার থেকে ৪ হাজার টাকার।

তবে, গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না বলেও জানান পাম্প কর্তৃপক্ষ। অন্যদিকে, অকটেন সরবরাহ করতে ফুয়েল পাস চালু করেছে সরকার।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers