মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

শ্রীনগরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা উদ্বোধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ১০ এপ্রিল, ২০২৬, ১২:৪৮:৪১

134
  • সংগৃহীত

শ্রীনগর: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) এসএম আবু তালেবসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে দুপুরের দিকে বিজ্ঞান মেলা উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল। এদিন শ্রীনগর উপজেলার প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবন প্রদর্শনী নিয়ে হাজির হন। আমন্ত্রিত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন ও বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers