মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

দেশ

সংসদে ৩ বিভাগ ও ২ জেলার উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

নিউজজি ডেস্ক ১০ এপ্রিল, ২০২৬, ১২:১৯:১৩

17
  • সংগৃহীত

ঢাকা: সংসদে দেশের ৩ বিভাগ ও ২ জেলার উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩তম দিনের অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলগুলো সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে তা পাস করা হয়।

আজ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ , ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ পাস হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers