শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি ৮ এপ্রিল, ২০২৬, ১৮:৩৪:১৪

61
  • মাজারের দানবাক্সের টাকা চুরি, তিনজন আটক

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার তিসিখালি হযরত ঘাসি দেওয়ান (রহ:) এর মাজারের দানবাক্স ভেঙে প্রায় দুই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা। এসময় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং মাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরাও অকার্যকর ছিল বলে জানা গেছে।

মাজারের তিনটি দানবাক্স ভেঙে ভেতরে থাকা প্রায় দুই লাখ টাকা নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার পর সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন-উপজেলার হিজলী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে জয় (১৯), সোহরাব আলীর ছেলে বিপ্লব খান (২০) এবং শাহিনের ছেলে শামিম (২০)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers