শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

ট্রাকে মিলল ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২

খুলনা প্রতিনিধি ৮ এপ্রিল, ২০২৬, ১৭:৪৭:৩০

26
  • ট্রাকে মিলল ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২

খুলনা: খুলনা মহানগরীর দৌলতপুর থানা পুলিশের অভিযানে ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদ ও একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুহসিন মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, দৌলতপুর থানার একটি টিম নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় যশোরগামী একটি ট্রাক সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহজনক হওয়ায় ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাকের কেবিনের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় মোট ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি সিগনেচার ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ২ বোতল বিদেশি মদও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. সুমন মিনা (৩০) ও ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪)। তারা উভয়েই খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও ট্রাক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অপর আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দৌলতপুর থানা পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers