শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস

নিউজজি ডেস্ক ৮ এপ্রিল, ২০২৬, ১৪:০১:৪৮

30
  • সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে বিলটি পাস হয়।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়। এর ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার।

এছাড়াও অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে।

এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers